ঢাকাTuesday , 18 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানে ডিবি ওসিকে সম্মাননা

Link Copied!

গাইবান্ধা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী অভিযান জোরদার, ক্যাসিনো ও জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোত্তালিব সরকারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।

Advertisement

জেলা পুলিশের বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ধারাবাহিক অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার, মাদক কারবারিদের গ্রেপ্তার, ক্যাসিনো ও জুয়াসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।

এ উপলক্ষে জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আব্দুল মোত্তালিব সরকারকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

Advertisement

জেলা পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ দমনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি মাদক, জুয়া, ক্যাসিনোসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।