ঢাকাWednesday , 12 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ৯ দফা দাবিতে ব্যাটারি রিকশা-ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

Link Copied!

গাইবান্ধায় পৌরসভার নামে কথিত প্লেট বাণিজ্য বন্ধ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে লাইসেন্স ও নিবন্ধন এবং অসহনীয় লোডশেডিং বন্ধসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিকরা।

বুধবার (১২ আগস্ট) দুপুরে গাইবান্ধা শহরের গানাস মার্কেটের সামনে ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ জেলা শাখার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে শ্রমিক নেতারা তাদের ৯ দফা দাবি তুলে ধরেন।

সমাবেশে সংগঠনের নেতারা অভিযোগ করেন, পৌরসভা প্লেটের নামে শ্রমিকদের কাছ থেকে টাকা আদায় করছে। তাদের দাবি, এ ধরনের অর্থ আদায় বন্ধ করে বিআরটিএর নিয়ম অনুযায়ী লাইসেন্স ও রুট পারমিটের ব্যবস্থা করতে হবে।

Advertisement

বক্তারা আরও বলেন, প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা লোডশেডিংয়ের কারণে ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিকরা ঠিকমতো কাজ করতে পারছেন না। তাই অবিলম্বে লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।

[crp]

সমাবেশ শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গাইবান্ধা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে। এতে সড়কে যান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।