মাগুরা প্রতিনিধি: মেডিকেল কলেজে পড়ুয়া দিব জয়ী দাশ (২১) নামের মাগুরার মেধাবী মুখ ফরিদপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী আত্মহত্যা করেছে।
সে মাগুরা সদরের বাটাজোড় গ্রামের বাসিন্দা বেরইল-পলিতা নাজির আহম্মেদ ডিগ্রি কলেজের প্রভাষক প্রদীপ কুমার দাশের কন্যা। স্থানীয়রা জানান,বৃহস্পতিবার সকালে পরিবারের লোকেরা দিব জয়ীকে অনেক ডাকাডাকি করে না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে। পরে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি দীর্ঘদিন ধরে মানসিক হতাশাগ্রস্থ হয়ে পড়ে। ডাক্তার হওয়া তার মনের ইচ্ছা ছিল।ডাক্তারি পড়াকালীন মানব দেহের কঙ্কাল নিয়ে কাজ করা এগুলো নিয়ে নিজেকে খাপ খাইয়ে না নিতে পেরে আত্মহত্যার পথ বেছে নিতে পারে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


