মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে বিষধর সাপের কামড়ে আজিম ( ১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের চান মিয়ার পুত্র। স্থানীয়রা জানান, ঘটনার দিন মঙ্গলবার সকালে জমিতে কৃষি কাজ করার সময় বিষধর সাপে তাকে দংশন করে। এপর্যায়ে স্থানীয় কবিরাজ এর কাছে নিয়ে দেখায়ে বাড়িতে নিয়ে আসলে তার অবস্থার অবনতি দেখা দেয়। পরে মাগুরা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় । এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উল ইসলাম জানান,, সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


