ঢাকাFriday , 18 August 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু’র ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নীলগঞ্জ ইউনিয়ন আ.লীগের দোয়া অনুষ্ঠান

দেশ সময়
August 18, 2023 3:56 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধ: পটুয়াখালীর কলাপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শুক্রবার (১৮ আগষ্ট) বিকেল ৫ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজনে করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি। এতে সভাপতিত্ব করেন নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান এ্যাড. নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রি মো. মাহবুবুর রহমান তালুকদার, পটুয়াখালী জেলা আ.লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার, যুগ্ন-সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম, মঞ্জুরুল ইসলাম, কেন্দ্রীয় আ.লীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক আব্দুল্লাহ আল ইসলাম লিটন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীম আল সাইফুল সোহাগ, নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া ও টিয়াখালী ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা প্রমুখ। এসময় উপজেলা আওয়মীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো. আলমগীর হোসেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar