ঢাকাTuesday , 15 August 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় জাতীয় শোক দিবস পালিত

দেশ সময়
August 15, 2023 2:50 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে । যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা , মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি দপ্তর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভ জেলা প্রশাসনের আয়োজনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সাইফুজ্জামান শিখর , মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার,
জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ,
পুলিশ সুপার মোহাম্মদ মশিউদ্দৌলা রেজা ( পিপিএম বার), সিভিল সার্জন ডক্টর শহীদুল্লাহ দেওয়ান।
মাগুরা জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, মাগুরা পৌরসভা, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলার সকল উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবাসের উপর আলোচনা সভা জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে তথ্য অফিস কর্তৃক জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar