মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে সুরাইয়া খাতুন ( ৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। জানাগেছে, সুরাইয়া খাতুন পার্শ্ববর্তী ঘোপ বাঁওড়ের ঘেরের পানিতে ডুবে তার মৃত্যু হয়। সে উপজেলার তেলিপুকুর গ্রামের মো. রাকিব মিয়ার কন্যা। এবং আড়মাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ছাত্রী। শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মোঃ বোরহান উল ইসলাম জানান, পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে । এ ব্যাপারে মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


