ঢাকাSaturday , 12 August 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাচোলে স্বর্ণ, টাকা ও মটরসাইকেল সহ ৪ আসামী গ্রেফতার

দেশ সময়
August 12, 2023 4:50 pm
Link Copied!

মোঃ নাসিম: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৃথক ২টি চুরির ঘটনায় স্বর্ণ, টাকা, মটরসাইকেল ও চাকু সহ ৪ আসামিকে গ্রেফতার করেছে নাচোল থানা পুলিশ।
গ্রেফতার কৃত আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বারঘরিয়া লক্ষীপুর মাস্টারপাড়ার, দুলাল এর ছেলে আরিফুল ইসলাম ভটা (৩১), শিবতলা মালোপাড়া গ্রামের শ্রী সম্ব সরকার এর ছেলে শ্রী সুমন (৩৮), বড় ইন্দ্রারা মোড় পাড়ার কালাম এর ছেলে মোবারক হোসেন (৩৪), ভেলুর মোড় লইলাপাড়া গ্রামের মেরাজ আলীর ছেলে শাজাহান আলী (২৭)।
নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান নাচোল থানায় পৃথক ২টি চুরির ঘটনায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার ছাইদুল হাসান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি দিক নিদের্শনায় ও আমার নেতেৃত্ব গতকাল শুক্রবার রাতে একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর থানা এলাকায় এবং রাজশাহী মহানগর মতিহার থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মোট ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়।
তাদের দেওয়া তথ্য ও হেফাজতে থাকা মোট ৫ ভরি ৫ আনা স্বর্ণ, চোরাই স্বর্ণ বিক্রির ৪৩,৮০০/- টাকা, চোরাই কাজে ব্যবহৃত ২ টি মোটর সাইকেল, ৩টি মোবাইল ফোন ও একটি টিপ চাকু উদ্ধার করা হয়। পরবর্তী অভিযান অব্যাহত।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar