ঢাকাWednesday , 9 August 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে ট্রাক চাপায় মহম্মদপুরের দিন মজুর কৃষকের মর্মান্তিক মৃত্যু, আহত-৪

দেশ সময়
August 9, 2023 1:06 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মধুখালীতে ট্রাক চাপায় মহম্মদপুরের দিন মজুর এক কৃষকের ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এবং ৪ জন আহত হয়েছেন।
জানাগেছে,, বুধবার সকালে ঢাকা- মাগুরা মহাসড়কের বাগাট ইউনিয়নের মাঝিবাড়ি বাসস্ট্যান্ড নামক স্থানে দিন মজুরি বিক্রয় করতে যায় দরিদ্র লোকেরা। এসময় চট্টগ্রাম থেকে ঝিনাইদহ গামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই স্থানে হাটের লোকজনদের চাপা দেয়। ঘটনাস্থলে ফজলু মুন্সি (৪৪) নামের এক ব্যক্তির মৃত্যু৷ হয়েছে। সে মাগুরা মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের চালিমিয়া গ্রামের মৃত জামাল মুন্সির ছেলে ।
এঘটনায় আহতরা হলেন, ইউছুফ বিশ্বাস (৭২) পিতা মৃত আব্বাস বিশ্বাস, আশরাফ (৩৪) পিতা হাসেম, উভয় বাগাট গ্রামের বাসিন্দা। শোয়েব (৪৬) পিতা আব্দুল হামিদ মৃধা গ্রাম আড়পাড়া, থানা মধুখালী, মুজিবর (৫৮) পিতা ইউসুফ, গ্রাম বিশ্বাসপুর, বোয়ালমারী জেলা ফরিদপুর।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। আহতদের মধ্যে মুজিবর এর শরীরের অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পরে স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করে। এ ঘটনা সংবাদ পেয়ে মধুখালী থানা পুলিশ ও করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।