ঢাকাThursday , 21 August 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

হাসিনা ১৬ বছরে যা করেছে, এরা ১ বছরে সেটা করছে : নুরুল হক নুর

দেশ সময়
August 21, 2025 9:46 am
Link Copied!

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, এরা এক বছরে এই পরিস্থিতি তৈরি করতেছে, হাসিনা ১৬ বছরে করেছিল। সামনে তো এরা আরো বিপজ্জনক পরিস্থিতির দিকে নেবে। কাজেই এদের পাশাপাশি আওয়ামী লীগকেও রাজনৈতিক স্পেসে রাখতে হবে। এইটা অনেকের আন্ডারস্ট্যান্ডিং।

Advertisement

সম্প্রতি এক টেলিভিশনের টক শোতে এসে তিনি এসব কথা বলেন। 

নুরুল হক নুর বলেন, কিছুদিন আগে বিআইজিডি ব্র্যাকের একটা জরিপে দেখাল আওয়ামী লীগের সমর্থন ৭ শতাংশ, দ্যাট মিন্স এটা একটা ন্যারেটিভ আস্তে আস্তে দাঁড় করানো, এস্টাবলিশ করা যে আওয়ামী লীগে পরবর্তী ফাইনাল নির্বাচনের আগে দেখাবে ১০ থেকে ১৫ শতাংশ জনমত আছে। এইটা বাদ দিয়ে কিভাবে নির্বাচন করবে?

Advertisement

নুর বলেন, আমাদের অর্থনীতি ওয়েস্টার্ন বেস অনেকখানি ১০ বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের, ১৩ বিলিয়ন ইউরোপীয় ইউনিয়নের। বিদেশিরা তখন বলবে, আমরা শার্ট প্যান্ট কেনা কমিয়ে দেব তোমাদের দেশে যদি তোমরা ইনক্লুসিভ রাজনীতি না করো।তখন ড. ইউনূস কিংবা রাজনীতিবিদদের অর্থনীতি বাঁচাতে হলে, দেশ চালাতে হলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা লাগবে। এই পরিস্থিতি কিন্তু সামনে তৈরি হতে পারে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।