ঢাকাTuesday , 5 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো পিসিসিপি

দেশ সময়
August 5, 2025 10:03 am
Link Copied!

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্ত বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা রাখাইন সহ বিভিন্ন সম্প্রদায়ের প্রায় শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Advertisement

সোমবার (৪ আগষ্ট) সকালে পৌরসভা মিলনায়তনে এসএসসি-২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদেরকে এই সংবর্ধনা দেয়া হয়েছে। এতে পিসিসিপি খাগড়াছড়ি জেলা সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিএনপি’র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল মজিদ, পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাত হোসেন কায়েশ, পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম, পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মিছবাহ উদ্দিন, পিসিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান প্রমুখ।এছাড়াও জেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন,“পাহাড়ি ও বাঙালি সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের একসাথে নিয়ে গড়ে উঠুক এক আলোকিত পার্বত্য চট্টগ্রাম। পড়াশোনায় মনোনিবেশ করে শিক্ষার্থীরা নিজেদের জীবনে যেমন সফলতা আনতে পারে, তেমনি জাতিকেও দিতে পারে একটি উজ্জ্বল ভবিষ্যৎ।”
এই সংবর্ধনার মাধ্যমে শিক্ষার্থীরা যেমন অনুপ্রাণিত হবে, তেমনি তারা নিজেদের শিক্ষাজীবনে আরও মনোযোগী হতে উৎসাহ পাবে। পিসিসিপি পাহাড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় কার্যক্রম চালিয়ে যাবে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar