ঢাকাFriday , 27 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

নানিয়ারচরে ১লক্ষ টাকায় জব্দ করা নৌকা নিলাম

দেশ সময়
June 27, 2025 7:28 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধিঃ

Advertisement

নানিয়ারচরে কাপ্তাই হৃদে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে মৎস্য আহরণে মৎস্য বিভাগের জব্দকৃত নৌকা ও ইঞ্জিন চালিত বোট সমূহের নিলাম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বুড়িঘাট বাজারে মৎস্য বিভাগের অস্থায়ী কার্যালয়ে এই নিলাম অনুষ্ঠিত হয়।

Advertisement

এসময় মৎস্য বিভাগের নিরাপত্তা পরিদর্শক মো. মিজানুর রহমান, নৌ পুলিশের এসআই কামাল হোসেন ও মৎস্য বিভাগের আদায়কারী মো. ইমরান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে মৎস্য বিভাগের নিরাপত্তা পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, আজ নিলাম অনুষ্ঠানে ১৪জন ব্যক্তি ৫হাজার করে জামানত জমা প্রদান পূর্বক নিলামে অংশগ্রহণ করেন। এতে ২৩টি নৌকা ও ইঞ্জিন চালিত বোটের বিপরীতে নিলাম মূল্য ৮১হাজার টাকা এবং ভ্যাট ও আয়কর ২০হাজার ৪৫০টাকা সহ মোট ১লক্ষ ২হাজার ২শত ৫০টাকা আদায় করে মৎস্য বিভাগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।