ঢাকাSaturday , 21 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে ইসরাইলই সবচেয়ে বড় বাধা: এরদোগান

দেশ সময়
June 21, 2025 5:11 pm
Link Copied!

দেশ সময় ডেস্ক

Advertisement

তুরস্কের রাজধানী ইস্তানবুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এক কূটনৈতিক সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। 

এসময় তিনি ইসরাইলের হামলাকে ‘সরাসরি ডাকাতি’ উল্লেখ করে এর নিন্দা জানান এবং অভিযোগ করেন যে দেশটি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

Advertisement

তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, নেতানিয়াহু সরকার প্রমাণ করছে যে তারা ‘এই অঞ্চলে শান্তির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা’।

তিনি আরও বলেন, ১৩ জুনের হামলার মাধ্যমে নেতানিয়াহু সরকারের আসলে লক্ষ্য ছিল আলোচনা প্রক্রিয়াকে দুর্বল করা।

এদিকে শুক্রবার জেনেভায় ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্কের ইস্তাম্বুলে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, আরাঘচি আজ সকালে তুরস্কে পৌঁছেছেন যাতে তিনি আরব ও মুসলিম বিশ্বের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারেন।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, আরাগচি বলেছেন, এই বৈঠকে ইরানের প্রস্তাব অনুযায়ী, আমাদের দেশের ওপর জায়নিস্টদের (ইসরাইলের) হামলার বিষয়টি বিশেষভাবে আলোচনা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।