ঢাকাSaturday , 29 July 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে নহাটা ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন

দেশ সময়
July 29, 2023 3:26 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মহম্মদপুরে বাংলাদেশ আওয়ামীলীগ নহাটা ইউনিয়ন শাখা দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শবিবার বিকালে নহাটা বাজারে শেরশা সড়কের পাশে সাবেক জনতা ব্যাংকের সামনে নহাটা ইউনিয়ন আওয়ামীলীগ অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান। নহাটা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য রাজকুমার বিশ্বাস, সলেমান শিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের যুন্ম আহবায়ক মো. খাইরুল ইসলাম মন্নু, নহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ উবায়দুর রহমান, ইউপি সদস্য মোঃ খালিদ হোসেন টোকন, বাকিরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোঃ ফিরোজ মোল্লা সহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন নহাটা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মোঃ হাবিবুর রহমান। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, নহাটা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের শুভ উদ্বোধন ঘোষণা, জাতীয় পতাকা উত্তোলন সব শেষে দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar