ঢাকাThursday , 27 July 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে মানবিক কাজে অবদান রাখায় মানি রিওয়ার্ড প্রদান করলেন পুলিশ সুপার

দেশ সময়
July 27, 2023 4:02 am
Link Copied!

মোঃ গোলাম মাওলা, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে মানবিক কাজে বিশেষ অবদান রাখায় মোঃ আরিফুর রহমান রায়হানকে মানি রিওয়ার্ড প্রদান করলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।

Advertisement

উল্লেখযোগ্য কাজগুলো হলো (১) ঝালকাঠি সুগন্ধা নদীতে সাগর নন্দিনী (২) একটি তেলের ট্যাঙ্কার
১১ লক্ষ লিটার জ্বালানি তেল নিয়ে দুর্ঘটনা ঘটে দীর্ঘ ১১ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে সেখানে পাঁচজন লোকের প্রাণহানি হয়। (২) বাসার স্মৃতি নামের একটি মিনিবাস ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় একটি পুকুরে পড়ে গিয়ে ১৭ জনের মৃ ত্যু হয় এবং ৩৩ জনকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে ওখান থেকে উঠিয়ে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়।

এছাড়াও ঝালকাঠি জেলা সদরে মোঃ রায়হানের আরো অনেক মানবিক কাজের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। (২৬ জুলাই) বুধবার দুপুরে জেলা পুলিশ লাইন্স ড্রিল শেড এ মাসিক কল্যাণ সভায় তাকে মানি রিওয়ার্ড প্রদান করা হয়।

Advertisement

এসময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মইনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম,সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মোঃ মাসুদ রানা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা পুলিশের এএসআই মোঃ কবির হোসেন, কনস্টেবল মোঃ নাছির খাঁন, আলমগীর হোসেন, আব্দুস সাত্তার, দেলোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, কাজী হুমায়ুন কবির ও কবির হোসেন খানের অবসর জনিত বিদায় সংবর্ধণা দেওয়া হয়। এসময় তাদের ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar