ঢাকাSunday , 23 July 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

দেশ সময়
July 23, 2023 11:34 am
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ধর্ষন মামলার আসামীকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫ টায় উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পূর্ব ডালবুগঞ্জ গ্রামে এ মানবন্ধন হয়। গত কয়েকমাস আগে ওই গ্রামের ১২ বছরের একটি মেয়ে ৭০ বছরের বৃদ্ধ কর্তৃক ধর্ষনের শিকার হয়। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে মহিপুর থানায় একটি ধর্ষন মামলা করেন। ওই মামলার মূল আসামী রহমান খাঁনকে এখনও গ্রেফতার দেখাতে পারেনি মহিপুর থানা পুলিশ। তবে, ওই মামলার ২ নং আসামী মহিউদ্দিন খাঁনকে গ্রেফতার করলেও সে বর্তমানে জামিনে রয়েছে। জামিনে বের হয়ে মামলার বাদীসহ তার পরিবারকে বিভিন্নভাবে হুমকী দিচ্ছে বলে জানা যায়। তাই, মূল ধর্ষনকারীকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবীতে এলাকাবাসী এ মানববন্ধনে মিলিত হয়েছে। এসময় ওই গ্রামের প্রায় শতাধীক পুরুষ ও মহিলা মানববন্ধনে অংশগ্রহন করেন।
মহিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, মামলার প্রধান আসামীকে গ্রেফতারের বিষয়ে আমাদের থানা পুলিশ তৎপর রয়েছে। আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পারছি না। তবে, বাদী ও তার পরিবারকে হুমকীর বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।