পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে নানিয়ারচর হার্টিকালচার সংলগ্ন এলাকায় তালিকাভূক্ত ২৫জন জেলের মাঝে ৪টি করে ছাগল বিতরণ করেন, নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খান।
এসময় নানিয়ারচর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা, মৎস্য বিভাগের ফিল্ড সুপারভাইজার কৃতিরাজ খীসা ঝিনুক, সহকারী সুমেধ চাকমা সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
ছাগল বিতরণ শেষে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় স্থানীয় মাহবুব এলাহীর মৎস্য খামারে মাছের ফিড ১২৫কেজি, চুন ৫০কেজি, জিও লাইট ২০কেজি, অক্সিলেট ট্যাবলেট ১কেজি, ১টি ঝাকিজাল ও ১৫ কেজি মাছের পোনা বিতরণ করা হয়।
পরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় তুফান চাকমার প্রদর্শনী খামারে ২৭৫কেজি ফিড, চুন ১০০কেজি, জিও লাইট ২০কেজি, অক্সিলেট ট্যাবলেট ২কেজি, ঝাকি জাল ১টি ও ৩০কেজি মাছের পোনা বিতরণ করে মৎস্য বিভাগ।
