ঢাকাMonday , 3 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নিবন্ধিত জেলেদের স্বাবলম্বী করে তুলতে নানিয়ারচরে ১০০টি ছাগল বিতরণ

দেশ সময়
March 3, 2025 12:30 pm
Link Copied!

বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে নিবন্ধিত জেলেদের মাঝে ১০০টি ছাগল বিতরণ করেছে নানিয়ারচর উপজেলা মৎস্য অধিদপ্তর। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে চতুর্থ ধাপে এই কর্মসূচি পালিত হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের অস্থায়ী ভবন সংলগ্ন ২৫জন উপকারভোগীদের মাঝে ৪টি করে দেশীয় ব্লাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করেন, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস।

এসময় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক মো. তোফাজ্জল হোসেন ফাহিম, উপজেলা মৎস্য কর্মকর্তা এরশাদ বিন শহীদ (অতিরিক্ত দায়িত্ব), বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জটিল কান্তি চাকমা ও ইউপি সদস্য মোস্তফা খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মৎস্য বিভাগের ফিল্ড সুপারভাইজার কৃতিরাজ খীসা ঝিনুক জানায়, ❝পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প❞ এর আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে চতুর্থ ধাপে নিবন্ধিত ২৫জন জেলের মাঝে ৪টি করে মোট ১০০টি ছাগল বিতরণ করা হয়েছে। বিতরণকালে প্রতিটি ছাগল কে প্রাণীসম্পদ অধিদপ্তর কর্তৃক ভ্যাক্সিন প্রদান করা হয়।

এসময় সুবিধাভোগীদের কে যথাযথভাবে ছাগল পালনের দিক নির্দেশনা প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা। ব্লাক বেঙ্গল জাতের এই ছাগল গুলো যথাযথভাবে পালন করলে সুবিধাভোগী এসব পরিবারের সদস্যরা দ্রুত সময়ে স্বাবলম্বী হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই মৎস্য কর্মকর্তা।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar