ঢাকাFriday , 14 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী।

দেশ সময়
August 14, 2026 3:28 pm
Link Copied!

প্রধানমন্ত্রীর বিটে কর্মরত মাই টিভির বিশেষ প্রতিনিধি ও ইউসুফ আলী কল্যাণ তহবিলের প্রতিষ্ঠাতা সাংবাদিক ইউসুফ আলী তার স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন। শুক্রবার দুপুরে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর মোল্লাপাড়া জামে মসজিদে জুম্মার নামাজের আগে এসি চালিয়ে শীততাপ নিয়ন্ত্রণের উদ্বোধন করেন ইউসুফ আলী কল্যান তহবিলের প্রতিষ্ঠাতা ও মাই টিভির বিশেষ প্রতিনিধি ইউসুফ আলী।

Advertisement

স্ত্রীর প্রতি অপরিসীম ভালবাসা থেকে ব্যতিক্রমী এ আয়োজন করেছেন তিনি। জানা গেছে ২০০৪ সালে পিতা-মাতা ও স্বজনহীন সুফিয়া আক্তার কান্তার সাথে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনারগাঁয়ের স্বনামধন্য সাংবাদিক ইউসুফ আলী।

পারিবারিক জীবনে একে অপরের প্রতি আঘাত ভালোবাসা ও বিশ্বাস জন্ম নেয়। সেই ভালবাসার দৃষ্টান্ত স্থাপন করতে ১৪ আগষ্ট স্ত্রীর জন্মদিন উপলক্ষে মসজিদে শীততাপ নিয়ন্ত্রনের ব্যবস্থা করার উদ্যোগ নেন সাংবাদিক ইউসুফ আলী। সেই উদ্যোগ বাস্তবায়ন করতে শুক্রবার স্থানীয় মুসল্লীদের সাথে নিয়ে শীততাপ নিয়ন্ত্রনের উদ্বোধন করেন তিনি।

Advertisement

ইউসুফ আলী বলেন, সহধর্মিনীর জন্মদিন উপলক্ষে ইচ্ছে করলে পাঁচতারকা হোটেলে অনুষ্ঠান করে পরিবার পরিজন নিয়ে আনন্দঘন সময় পার করতে পারতাম। কিন্তু সেটি না করে মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করনের ব্যবস্থা করেছি। এতে একদিকে যেমন আল্লাহতায়ালার তরফ থেকে প্রতিদান আসতে পারে অন্যদিকে ধর্মপ্রাণ মুসল্লিদের দোয়া পাওয়া যাবে।

ইউসুফ আলী বলেন, স্ত্রীর জন্মদিনে উপলক্ষে এটি একটি পাইলট প্রকল্প যা আজ বাস্তবায়ন করা হলো। ধীরে ধীরে বারদী ইউনিয়নের সকল গ্রামের মসজিদ স্থানীয় মুসল্লীদের সাথে আলোচনা ও পরামর্শ করে শীততাপ নিয়ন্ত্রনের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে শ্লোগান দিয়েছেন, “সবার আগে বাংলাদেশ” এর সাথে একাত্মতা প্রকাশ করে স্লোগান দিয়েছি, “আমার গ্রাম আমার দেশ, সবার আগে বাংলাদেশ “।

Advertisement

ইউসুফ আলী বলেন, ৬৮ হাজার গ্রামে ৬৮ হাজার সমাজসেবী উদ্যোগ নিয়ে এগিয়ে আসলে বাংলাদেশ প্রতিটি গ্রাম উন্নত হবে। আর এতে করে প্রধানমন্ত্রী তারেক রহমানের “সবার আগে বাংলাদেশ” এ স্লোগান বাস্তবায়ন করা সহজ হবে। আর এক্ষেত্রে প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের মন্ত্রী ও সচিবসহ প্রশাসনের বিভিন্ন পর্যাযের কর্মকর্তাদের সহযোগীতা কামনা করেন তিনি। বারদীকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ১৯৯৫ সাল থেকে সমাজকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন সাংবাদিক ইউসুফ আলী। তার কল্যাণমূলক কাজের মধ্যে বন্যার্তদের খাদ্যসহায়তা, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ, ঈদ উপলক্ষে খাদ্য ও বস্ত্র বিতরণ, পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি, লুঙ্গি ও থ্রিপিস বিতরণ, দরিদ্র অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তা, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ঈদগাহ ও স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান, মেধাবী শিক্ষার্থীদের অর্থিক অনুদান ও শিক্ষা উপকরন বিতরণ, বেকারদের কর্মসংস্থান অন্যতম।

বারদীকে বাংলাদেশের মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আজীবন কাজ করে যাবেন বলেও জানান সাংবাদিক ইউসুফ আলী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।