ঢাকাWednesday , 14 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও চাকরি সুরক্ষায় সরকারের প্রতি বায়রার আহ্বান

Link Copied!

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি সশস্ত্র গোষ্ঠীর সাম্প্রতিক হামলায় প্রাণহানি ও বাংলাদেশি কর্মীদের আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)। সংগঠনটি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।

Advertisement

বায়রার দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় দুজন বাংলাদেশিসহ ১৪ জন নিহত এবং ২৭ জন বাংলাদেশি আহত হয়েছেন। হামলার পর ঢাকা থেকে সৌদিগামী ৮৯টি ফ্লাইট বাতিল বা স্থগিত হওয়ায় ১৪ হাজার ৬৫৫ জন যাত্রী নির্ধারিত সময়ে সৌদি আরবে যেতে পারেননি।

এর ফলে নতুন কর্মীদের পাশাপাশি ছুটিতে দেশে আসা অনেক অভিজ্ঞ প্রবাসী কর্মীও নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে পারছেন না। এতে তাঁদের ভিসা ও ইকামার মেয়াদ এবং চাকরির নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Advertisement

বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার সৌদি আরব। দেশটি বাংলাদেশের রেমিট্যান্স আয়েরও অন্যতম প্রধান উৎস। এ পরিস্থিতিতে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে জরুরি আলোচনা করে আটকে পড়া কর্মীদের ভিসা ও ইকামার মেয়াদ বাড়ানো এবং চাকরি সুরক্ষার নিশ্চয়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বায়রা।

সংগঠনটি বলেছে, অতীতে কুয়েত যুদ্ধ ও কোভিড-১৯ মহামারির সময় বাংলাদেশ সরকার কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে এ ধরনের সমস্যার সমাধানে ভূমিকা রেখেছিল। বর্তমান পরিস্থিতিতেও একই ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

Advertisement

পাশাপাশি সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, নিহতদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার দাবি জানিয়েছে বায়রা। ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য অতিরিক্ত খরচ ছাড়াই টিকিট পুনর্নির্ধারণ অথবা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরতের ব্যবস্থাও চেয়েছে সংগঠনটি।

বায়রা জানিয়েছে, সংকট মোকাবিলায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা দিতে তারা প্রস্তুত।

এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি মোকাবিলায় শুধু একটি শ্রমবাজারের ওপর নির্ভরতা কমিয়ে নতুন ও সম্ভাবনাময় শ্রমবাজার সম্প্রসারণে সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে সংগঠনটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar