ঢাকাWednesday , 6 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

দেশ সময়
November 6, 2024 5:50 pm
Link Copied!

সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশ (এসএনবি) এর নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।

Advertisement

বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে এ কমিটি প্রথম এজিএমের আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএনবির কনভেনর অধ্যাপক এম এ হান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি ডা. নাজমুল হুদা বিপ্লব।

অনুষ্ঠানে এসএনবির আগামী দিনগুলোর কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। তরুণ নিউরোলজিস্টদের প্রশিক্ষণের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। নিউরোলজি চিকিৎসা জনগণের মাঝে সহজলভ্য করার জন্য কাজ করবে এসএনবি, এমনটাই বলেছেন সংগঠনের দায়িত্বশীলরা। নিউরোলজিস্টদের সুপারনিউমারি পদে পদোন্নতির জন্য স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে দেখা করার বিষয়েও সিদ্ধান্ত নেন তারা।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন- ডা. আব্দুল আলীম, ডা. মাহমুদুল ইসলাম, ডা. মোহাম্মদ সাঈদ হাসান, ডা. মো. মাসুদ রানা, ডা. শেখ আবুল ফজল, অধ্যাপক ডা. নুরউদ্দিন মোহাম্মদ ইউসুফ, ডা. শেখ মাহবুব আলম, ডা. মো. মাহবুবুল আলম, ডা. শামীম রশিদ, ডা. মো. রুহুল কুদ্দুস, ডা. রফিকুল ইসলাম, ডা. হুমায়ুন কবীর হিমু, ডা. রোকনুজ্জামান, ডা. মো. মাজহারুল ইসলাম, ডা. শাহাদাত হোসাইন এবং ডা. আফতাব রাসেল ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. হুমায়ুন কবীর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar