ঢাকাTuesday , 31 December 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুব তালুকদারের হস্তক্ষেপের কারনে ১৪ বছরেও উদ্ধার হয়নি সাবেক সেনা সদস্যর বসতবাড়ি

দেশ সময়
December 31, 2024 8:19 pm
Link Copied!

পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের বাসিন্দা সাবেক সেনা সদস্যের বসতবাড়ি রত্তন ফরাজি গং কর্তৃক জোরপূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুব তালুকদারের হস্তক্ষেপের কারনে বিগত১৪ বছরেও উদ্ধার করতে না পারায় সংবাদ সম্মেলন করেন সাবেক সেনা সদস্য ও মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান।

Advertisement

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে বিভিন্ন মিডিয়া কর্মীর উপস্থিতিতে লিখিত বক্তব্য এসব কথা বলেন ।

তিনি বলেন, আমি কর্ম সূত্রের পরিবার পরিজনসহ দীর্ঘদিন ঢাকায় বসবাস করতাম। ঢাকায় বসবাস কালে ২০০৩ সালে আলিপুর আমার বসতবাড়ির একটি অংশে একটি ঘরে রত্তন ফরাজীকে পরিবারসহ থাকতে দেই কিন্তু ২০১০ সালে যখন আমি আলিপুরে এসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করি তখন আমি রত্তন ফরাজীকে আমার বাড়ি ছেড়ে দেবার কথা বললে সে বিভিন্ন ধরনের তালবাহানা করে সময় ক্ষেপণ করতে থাকে। জরুরী কাজে আমি ঢাকায় অবস্থান কালে স্থানীয় একটি প্রভাবশালী মহলের সহযোগিতায় আমার বাড়ির একাংশ তারকাটা দিয়ে বেড়া উঠাইয়া দখল করে। দখলে বাধা প্রদান করতে গেলে আমার সহধর্মিনীকে মারধর করে এবং আমাদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করে। আমি ঢাকা থেকে ফিরে মহিপুরে থানায় মামলা করতে গেলে তখনকার পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুব তালুকদার ও সাবেক ইউপি চেয়ারম্যান আঃ বারেক মোল্লা এবং ইউসুফ মেম্বারের হস্তক্ষেপে কারণে থানায় মামলা নিতে অপারগতা জানায়। তখন আমি কলাপাড়া প্রেসক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করি যা ওই সময় বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়।

Advertisement

তিনি আরো বলেন, গত ৫ই আগস্ট স্বৈরশাসক সরকারের পতনের পর আমরা আবার পুলিশের কাছে আমাদের অভিযোগপত্র দাখিল করি বাড়িটি পুনরুদ্ধারের জন্য। পুলিশ একাধিক বার রত্তন ফরাজি কে মীমাংসার জন্য থানায় ডাকলেও সেখানে উপস্থিত হয় নাই। সে বিভিন্ন মাধ্যমে আমাকে এবং আমার পরিবারকে হুমকি প্রদান করিতেছে। বাড়ি ছেড়ে দেবার বিনিময় দশ লক্ষ টাকা অথবা ১০ শতাংশ জায়গার চাঁদা দাবি করিতেছে চাঁদা না দিলে আমিও আমার পরিবারকে মিথ্যা মামলা দিয়ে ক্ষতিসাধন করবে বলে হুমকি দিচ্ছে।

এবিষয় অভিযুক্ত রত্তন ফরাজি মুঠোফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।