ঢাকাThursday , 17 August 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রোবটিক্স ফর ক্লাইমেট চেঞ্জ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে যৌথভাবে চ্যাম্পিয়ন বিডিইউ

দেশ সময়
August 17, 2023 1:10 pm
Link Copied!

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ আই ই ই ই রিজন ১০ রোবটিক্স চ্যাম্পিয়ন “রোবটিক্স ফর ক্লাইমেট চেঞ্জ” শীর্ষক প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর আইওটি এন্ড রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ তাসলিম আরিফ, মারুফ হাসান, আবু সালেহ মুহাম্মদ মুসা এবং আবদুল্লাহ আল মামুন এর সমন্বয়ে গঠিত “টিম রোবো পালস” এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর “ঞবধস ঐধশিবুব”। প্রতিযোগিতার পরবর্তী স্টেজে বাংলাদেশের হয়ে আর্ন্তজাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করবেন তারা।প্রতিযোগিতার প্রথম স্টেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ (বিডিইউ), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট),নর্থসাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে ১৭ টি টিম অংশগ্রহণ করে। ২৪ জুন,২০২৩ থেকে এই প্রতিযোগিতার প্রথম স্টেজ শুরু হয় এবং ১৬ আগস্ট ২০২৩ এ প্রথম স্টেজ এর ফলাফল ঘোষণা করা হয়।

Advertisement

যেখানে পরবর্তী স্টেজে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করার জন্য দুটি টিম নির্বাচিত হয়েছেন। তার মধ্যে প্রথমটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ (বিডিইউ)এর গঠিত “টিম রোবো পালস” এবং দ্বিতীয়টি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)এর “ঞবধস ঐধশিবুব”। আই ই ই ই রিজন ১০ রোবটিক্স চ্যাম্পিয়ন “রোবটিক্স ফর ক্লাইমেট চেঞ্জ” শীর্ষক প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর আইওটি এন্ড রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ তাসলিম আরিফ, মারুফ হাসান, আবু সালেহ মুহাম্মদ মুসা এবং আবদুল্লাহ আল মামুন-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড.মাহফুজুল ইসলাম,পিইঞ্জ, উপ- উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুল আলম জোয়ার্দার, ট্রেজারার প্রফেসর ড.মোঃ আনোয়ার হোসেন।টিম রোবো পালস”-কে সর্বাত্মক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানের জন্য টিমের সদস্যরা উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম,পিইঞ্জ, উপ- উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুল আলম জোয়ার্দার, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। একইসাথে তারা টিম সুপারভাইজার ও আইওটি এন্ড রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সুমন সাহার প্রতিকৃতজ্ঞতা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar