ঢাকাFriday , 21 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটির মাউরুম কলেজে নানিয়ারচর জোনের ক্রীড়া সামগ্রী বিতরণ

দেশ সময়
November 21, 2025 9:50 am
Link Copied!

রাঙামাটির মাউরুম কলেজে অনুপ্রেরণা মূলক পাঠদান, শারীরিক ও মানসিক বিকাশে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টায় নানিয়ারচর জোনের আওতাধীন রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি মাউরুম কলেজে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি’র সার্বিক তত্ত্বাবধানে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করেন, নানিয়ারচর জোনের উপ অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম।

Advertisement

এসময় জোনের আওতাধীন কুতুকছড়ি ক্যাম্প কমান্ডার মেজর মোঃ সায়েম আকতার সৌধ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে এসময় ‘সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে যোগদানের জন্য মেধাবী ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণ’ বিষয়ে শিক্ষার্থীদের মাঝে ক্লাস পরিচালনা করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় ১৫টি জার্সি, ০১ জোড়া গোল কিপার গ্লাভস ও ০২টি ফুটবল
প্রদান করা হয়।

Advertisement

এদিকে নানিয়ারচর জোনের এমন মহতি উদ্যোগ কে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। এলাকার সাধারণ মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর নিঃস্বার্থ এই সহযোগীতায় অত্যন্ত আনন্দ প্রকাশ করেছে।

এঘটনায় এলাকার জনসাধারণের কল্যাণে নানিয়ারচর জোনের এমন উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar