ঢাকাSaturday , 15 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

দেশ সময়
November 15, 2025 10:21 am
Link Copied!

জুলাই জাতীয় সড়কের ভিত্তিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে রাঙ্গামাটি জেলা জামায়াতে ইসলামী।

Advertisement

শুক্রবার (১৪ই নভেম্বর) বাদ জুমা বনরুপা জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করে সংগঠনটি৷

মিছিলটি রাঙামাটির প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি পৌরসভার সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এসময় রাঙামাটি জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল আলীম, সেক্রেটারি মনছুরুল হক, পৌর জামায়াতের আমীর মাঈন উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ আব্দুস সালাম ও জেলা ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Advertisement

সমাবেশে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন, গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাশি ও সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালুর দাবি জানান বক্তারা I

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar