ঢাকাFriday , 7 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন অ্যাড. দীপেন দেওয়ান

Link Copied!

রাঙামাটির বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন ২৯৯ নং আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি মহোদয়।

শুক্রবার (৭ আগষ্ট) সকালে রাঙামাটির মারী স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ক্লাব ও একাডেমির প্রতিনিধিদের মাঝে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে ৬৫টি ক্লাব ও প্রতিষ্ঠানের মাঝে এসব ক্রীড়া সামগ্রী বিতরণকালে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, বর্তমান সরকার ক্রীড়া উন্নয়নে খুব বেশি আন্তরিক। পাহাড়ের ছেলে মেয়েরা ফুটবল, ক্রিকেট ও বক্সিং সহ বিভিন্ন খেলাধুলায় খুব পারদর্শী। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা প্রাক্টিস করলে আমাদের সন্তানরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অসামান্য ভূমিকা রাখতে পারবে বলেও জানান এই সংসদ সদস্য।

Advertisement

এসময় রাঙামাটি জেলা ক্রীড়াসংস্থার সদস্য সচিব, জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, বাংলাদেশ জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সদস্য কৃষিবিদ মিসেস মৈত্রী চাকমা, জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা সহ বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠান প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।