ঢাকাThursday , 8 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে ট্রিপল মার্ডার : আপন তিন ভাইয়ের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

দেশ সময়
May 8, 2025 7:38 pm
Link Copied!

চার বছর আগে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার আলোচিত ট্রিপল মার্ডার হত্যা মামলায় ৩ জনের ফাঁসি ও ৫ জনের যাবজ্জীবনের রায় দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ জনকে খালাসের রায় দিয়েছেন আদালত।

Advertisement

বৃহস্পতিবার (০৮ মে) দুপুরে ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আপন ৩ ভাই হলেন রনি প্রধান (৩৫), সৌরভ প্রধান (২৩) ও শিহাব প্রধান (২৫)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন সাকিব প্রধান, অনিক বেপারি, শামিম প্রধান, রায়হান ও ছোট জাহাঙ্গীর।

Advertisement

খালাসপ্রাপ্তরা হলেন জামাল, আসাদুল্লাহ আল গালিব, রোহান, ইমরান, রাহুল, পরশ, বড় জাহাঙ্গীর, রাফি, রামিম, লিমন।

Advertisement

মুন্সীগঞ্জে ট্রিপল মার্ডার : আপন তিন ভাইয়ের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

উল্লেখ্য ২০২১ সালের ২৪ মার্চ (বুধবার) রাত সাড়ে ১১টায় ইভটিজিংকে কেন্দ্র করে সালিশ বৈঠকে সংঘর্ষে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে রাতেই নিহত হন উত্তর ইসলামপুর এলাকার কাসেম পাঠানের ছেলে ইমন পাঠান (২৩) ও বাচ্চু মিয়ার পুত্র সাকিব মিয়া (১৯)। পরদিন ২৫ মার্চ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা জান সালিশের নেতৃত্বে থাকা পৌর নির্বাচনের পরাজিত কাউন্সিলর প্রার্থী আওলাদ হোসেন মিন্টু (৪০)।

এ ঘটনায় ২৬ মার্চ মুন্সীগঞ্জ সদর থানায় নিহত মিন্টুর স্ত্রী খালেদা আক্তার বাদী বাদী হয়ে ১২ জনের নামোল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar