ঢাকাThursday , 9 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে রানা আমির ওসমান, শ্রীপুরে শরিয়ত উল্লাহ রাজন নির্বাচিত

দেশ সময়
May 9, 2024 12:57 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি।। মাগুরার-২টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মাগুরা সদর উপজেলায় ৮৩ হাজার ৫৭১ ভোট পেয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে বেসরকারিভাবে মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান। তার নিকটতম প্রতিদ্বন্দী জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ রেজাউল ইসলাম পেয়েছেন ৫০হাজার ৮৬৩ ভোট।ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, মোঃ বাহারুল ইসলাম ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া খাতুন নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে শ্রীপুর উপজেলার ৪৪ হাজার ৯৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ নেতা শরিয়ত উল্লাহ মিয়া রাজন। তার নিকটতম প্রতিদ্বন্দী শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ নেতা মোস্তাসিন বিল্লাহ সংগ্রাম ভোট পেয়েছেন ২৯ হাজার ২৮১ ভোট। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাবলু রেজা এবংনারগিস সুলতানা।
মাগুরা সদরে ১২০টি ও শ্রীপুর উপজেলায় ৫৭টি কেন্দ্র ১২৪৪-টি বুথে ভোট গ্রহণ শেষ হয়েছে।সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ২৩ হাজার ৫০৬ জন ও শ্রীপুর উপজেলায় ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৪৯ হাজার ৬৫২ জন। নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর।ভোট চলাকালে কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar