ঢাকাWednesday , 29 May 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

দেশ সময়
May 29, 2024 5:23 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি।। মাগুরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’-এ প্রতিপাদ্য নিয়ে বুধবার স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৭২টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের অনুকূলে অর্থ প্রদান করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।দুর্নীতি দমন কমিশন সমন্বিত ঝিনাইদহ কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শফিউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাস ও জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর।
আলোচনা সভা শেষে ৭২ টি শিক্ষা প্রতিষ্ঠানের সততা স্টোরের অনুকূলে অনুদান হিসেবে দুদকের উদ্যোগে নগদ ১০ হাজার টাকা করে মোট ৭ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও জেলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ঝিনাইদহ ও মাগুরা জেলা-উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় মাগুরা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।