ঢাকাTuesday , 8 August 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে মুক্তিযোদ্ধার মৃত্যু পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

দেশ সময়
August 8, 2023 12:39 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরা মহম্মদপুরে পলাশবাড়ী ইউনিয়নের মন্ডলগাতী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. হাফিজুর রহমান ( ৭২) আর নেই। নিহত বীর মুক্তিযোদ্ধার স্ত্রী নূরনাহার বেগম জানান, গত সোমবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুর পূর্বে হার্ড ও শ্বাসকষ্ট জনিত রোগ আক্রান্ত ছিলেন। হঠাৎ বাড়িতে তার অবস্থার অবনতি দেখা দিলে পরিবারের লোকেরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র, ৫ কন্যা, সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন । মঙ্গলবার সকালে উপজেলার মন্ডলগাতী মক্তব মাদ্রাসা মাঠে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়। এ সময় রাষ্ট্রীয় প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো। নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই নয়ন বিশ্বাস ।
মরহুমের জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলী, বীর মুক্তিযোদ্ধা মো. ফারুকুজ্জামান, রেজাউর রহমান রিজু, মো. হাবিবুর রহমান, শিক্ষক নুরুল হুদা খান, মরহুমের পুত্র আহাদ আলী প্রমূখ। রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। ওই দিন মন্ডলগাতী কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। এ সময় বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ ও নানা শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar