ঢাকাSaturday , 5 August 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪-তম জন্মবার্ষিকী পালিত

দেশ সময়
August 5, 2023 4:55 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ – তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে, শনিবার দিন ব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল বীর মুক্তিযোদ্ধার শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জীবনী নিয়ে আলোচনা সভা, স্মৃতিচারণ অনুষ্ঠান যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক গাছের চারা রোপন বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ও রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনার সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. বোরহান উল ইসলাম, বীর বীর মুক্তিযোদ্ধা জাফর সাদিক, বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, বীর মুক্তিযোদ্ধা মো. তিলাম হোসেন, বালিদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তৈয়েবুর রহমান তুরাপ, অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রব।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।