ঢাকাThursday , 24 August 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরের রাজাপুর ইউনিয়নে বঙ্গবন্ধু’র ৪৮তম শাহাদাৎ বার্ষিকীর শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশ সময়
August 24, 2023 4:52 am
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে, রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শ্রী বীরেন শিকদার সংসদ সদস্য মাগুরা -২ , সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মিজানুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাখারুল ইসলাম শাকিল প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ জিন্নাতুল আলম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইন্দ্রজিৎ বিশ্বাস, রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মন্ডল সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া মাহফিল এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar