মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ইউরোপ সহ ইতালিতেয়ো বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উল আযহা উদযাপন করেছে প্রবাসী মুসলমান ধর্মাবলম্বীরা।বাংলাদেশী অধ্যুষিত বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে প্রায় ৪০টি ঈদের জামাত।
ইতালির মিলান থেকে রিপোর্ট করছেন মিলান ইতালি প্রতিনিধি আমাদের সহকর্মী রতন হক
হাজারো মুসলমানদের কন্ঠে আল্লাহু আকবার, তাকবিরে ধ্বনিত হয় ঈদগা ময়দান প্রাঙ্গণ।
ঈদ উল আজহায় কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের আশায় মহান রবের দরবারে অশ্রুসিক্ত কণ্ঠে প্রার্থনা করেন মুসলমানগণ।
মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ইউরোপ সহ ইতালিতে বসবাসরত মুসলিম ধর্মাবলম্বীরা আজ ৬, জুন শুক্রবার বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ উল্লাসের মাধ্যমে উদযাপন করেছে ঈদ উল আযহা।
ধনী গরীব সাদা কালো জাতী কুল ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে সবাই পরেছে ঈদের নামাজ।-
ইতালির মিলানে বাংলাদেশীদের পরিচালনায় মিলানো মুসলিম সেন্টার জামে মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ, বাইতুল মোকাররম জামে মসজিদ,হাজি শরীয়তুল্লাহ জামে মসজিদ, বাংলাদেশ ইসলামিক সেন্টার রিপা মন্তি জামে মসজিদ, শাহাজালাল জামে মসজিদ ও ইকরা ইসলামীক একাডেমী পাদভা মসজিদের পক্ষ থেকে প্রায় চল্লিশটির বেশী জামাত অনুষ্ঠিত হয়।সকাল সাতটা থেকে শুরু হয়ে সকাল ১১টা পর্যন্ত জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতে বিশ্বের মুসলিম উম্মার ঐক্য,ভ্রাতৃত্ব,সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে এবং ফিলিস্তিনি নির্যাতিত মুসলিমদের জন্য করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত।
মিলান মুসলিম সেন্টার জামে মসজিদে ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান ইতালির নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম।-
জামাতে অংশনেয় বিসিজি মিলানের সকল কর্মকর্তা কর্মচারী ও মিলান বিএনপি,মিলান স্টাডি ফোরাম, মিলানের সামাজিক রাজনৈতিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশী কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ হাজার হাজার প্রবাসীরা।-
নামাজে আরো অংশ নেয় মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সাংবাদিক সহ বিভিন্ন দেশের মুসলমানগন।-
এবারের ঈদ কর্ম দিবসে হওয়া ঈদের নামাজ আদায় করেই কর্মস্থলে চলে যান অনেক প্রবাসী।-
প্রবাস থেকে দূরালাপনীতে বাবা মা স্ত্রী সন্তান ও স্বজনদের সাথে শুভেচ্ছা বিনিময়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন প্রবাসীরা।-
ঈদ মানেই খুশি আর তা হোক না দেশে কিংবা বিদেশে ঈদের আনন্দ সত্যিই অন্যরকম এক অনুভূতির তাই বললেন প্রবাসীরা।-
ধনি গরিব সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একিই কাতারে ঈদের সালাত আদায় শেষে কোলাকোলি করে প্রকাশ করে ভ্রাতৃত্বের বন্ধন ।-
ঈদের জামাত শেষে বিশ্বের মুসলিম উম্মাহর ঐক্য ভ্রাতৃত্ব, সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে এবং বাংলাদেশের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ঈদ উল আযহায় পশু কোরবানির এই ত্যাগ, একমাত্র মহান আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের প্রত্যাশায়।
ঈদ সবার জীবনে বয়ে আনবে সুখ সান্তি ও সমৃদ্ধির বারোতা এই প্রত্যয় ।


