ঢাকাSaturday , 22 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ

মঠবাড়িয়ায় এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তাকওয়া ফাউন্ডেশন

Link Copied!

পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ শনিবার সকাল দশটায় তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে মঠবাড়িয়া উপজেলায়
এসএসসি ও দাখিল-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা আয়োজন করেন তাকওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান
মোঃ তরিকুল ইসলাম (তারেক) মুনাওয়ার।

Advertisement

অনুষ্ঠানটি মঠবাড়িয়া দক্ষিণবন্দর জান্নাত টাওয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক আব্দুল জলিল শরীফ।

Advertisement

তিনি বলেন যেমনি ভাবে তোমরা ভালো একটি রেজাল্ট করেছো তেমনি করে নৈতিক মানে উন্নত হতে হবে, যার ভিতরে নৈতিকতা বা মনুষ্যত্ব-বোধ নেই তার কোন মূল্য নেই।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক বেতমোর আশরাফুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার উপাধ্যাক্ষ এবং দক্ষিণবন্দর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহজালাল সাহেব। তিনি বলেন আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, পাশাপাশি ধার্মিক হতে হবে।

Advertisement

একজন ধার্মিক ব্যক্তি কখনোই অন্যায় কাজ করতে পারে না সে যে ধর্মেরই হোক না কেন, এবং আমাদেরকে দেশ প্রেমিক হতে হবে।


এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীহারিকা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো: ছাদিকুর রহমান। প্রভাষক মো: মোস্তফা জামান সহ বিশেষ ব্যক্তিবর্গ গন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।