ঢাকাWednesday , 25 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিচার শেষ হওয়ার পূর্বে আ.লীগের সাংগঠনিক কার্যক্রম ও নিবন্ধন স্থগিত করতে হবে

দেশ সময়
December 25, 2024 7:46 pm
Link Copied!

দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করে জনজীবনে স্বস্তি আনতে না পারলে রাষ্ট্র সরকার ব্যর্থ হবে /সরকারের কার্যক্রম কচ্ছপের গতিতে চললে আ.লীগ ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে/নারায়ণগঞ্জের কুখ্যাত শামীম ওসমান দুই দুইবার বোরখা পরে পালিয়েছে/ আ.লীগের নেতারা বাংলাদেশকে নিজেদের দেশ মনে করেনা, এদের আসল দেশ হলো ভারত- রাশেদ খান

মহান মুক্তিযুদ্ধে ও ২৪ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনার সভার আয়োজন করে গণঅধিকার পরিষদ,নারায়ণগঞ্জ সদর উপজেলা। আজ বুধবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।


আলোচনা সভায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন বলেন, “এই নারায়ণগঞ্জের কুখ্যাত শামীম ওসমান দুই দুইবার বোরখা পরে পালিয়েছে। এরা নারায়ণগঞ্জের ত্রাস ছিলো। এই নারায়ণগঞ্জের বিপ্লবী জনতা এদের লাথি মেরে বিতাড়িত করেছে। আ.লীগের নেতারা বাংলাদেশকে নিজেদের দেশ মনে করেনা, এদের আসল দেশ হলো ভারত। কিন্তু সেই ভারতও এদের রক্ষা করতে পারেনি। গণঅভ্যুত্থানের মাধ্যমেই এদের পরাজয় নিশ্চিত হয়েছে। এই গণঅভ্যুত্থান সবার। জুলাই স্পিরিট কারও বাপ দাদার সম্পদ নয়। সুতরাং আ.লীগের মত কেউ চেতনার ব্যবসা খুলে বসবেন না। আমরা প্রশ্ন করতে চাই, সরকার সাড়ে ৪ মাস কি কি কাজ করেছে। কেন এখনো আ.লীগের অপরাধী, হাইকমান্ড ও শেখ পরিবারকে গ্রেফতার করা হচ্ছে না? ৩০০ ডামি এমপির বিষয়ে সরকারের অবস্থান কি? কেন এখনো তাদের সম্পদ বাজেয়াপ্ত ও দুদকের মাধ্যমে পাকড়াও করা হচ্ছে না? গণহত্যাকার মাস্টারমাইন্ড শেখ হাসিনার নির্দেশে যে সকল পুলিশ, র‍্যাব, বিজিবির সদস্যরা গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে, তাদেরকে চাকরিচ্যুত করা এবং গ্রেফতার না করার রহস্য কি? কেন সরকার এখনো গণহত্যার তালিকা অর্থাৎ শহীদ ও আহতদের সঠিক তালিকা প্রণয়ন, ক্ষতিপূরণ, সুচিকিৎসার ব্যবস্থা করছে না? সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মাধ্যমে প্রতিজন শহীদ ও আহতদের বিপরীতে গণহত্যার মামলা দায়ের করতে পারতো। কিন্তু কেন কচ্ছপের গতিতে সরকারের কার্যক্রম চলছে? সরকারকে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ গণহত্যার মাস্টারমাইন্ডরা কিভাবে পালালো, তার তদন্ত কমিশন গঠন করতে হবে এবং পলায়নে সহায়তাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে। প্রধান উপদেষ্টা কর্তৃক সেনাবাহিনীর হেফাজতে থাকা ৬২৬ জনের তালিকা এখনো প্রকাশ না হওয়া৷ রহস্যজনক। সরকার কি আসলেই আ.লীগকে নিষিদ্ধ করতে পারবে? আমাদের স্পষ্ট কথা, বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম ও নিবন্ধন স্থগিত করতে হবে। এখনো পর্যন্ত সর্বত্র আওয়ামীলীগের পুনর্বাসন চলছে। সরকারের সকল সেক্টর ও প্রশাসন থেকে আওয়ামী সুবিধা ভোগীদের তালিকা করে পদাবনতি করতে সমস্যা কোথায়? উপদেষ্টা পরিষদ গঠন নিয়ে মানুষের হতাশা আছে। সরকারকে বলবো, উপদেষ্টাসহ সকল কর্মকর্তা কর্মচারীর আর্থিক হিসাব প্রতিমাসে নিজস্ব দপ্তরে জমা দানের বিধান তৈরি করুন। সরকার যদি ব্যর্থ হয়, তবে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করে জনজীবনে স্বস্তি আনতে না পারার কারণে সরকার ব্যর্থ হবে।


গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সাথে বেঈমানী করে একটা গোষ্ঠী কিংস পার্টি খোলায় ব্যস্ত।আপনারদে এই দেশের জনগণ ক্ষমা করবে না। জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত সরকারের প্রথম দায়িত্ব ছিলো আওয়ামিলীগের বিচার করা ও আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না। এখনও আন্দোলনে আহত অনেকেই সুচিকিৎসা পায়নি,আর অন্তবর্তী কালীন সরকার ও বিএনপির কোন কোন নেতা আওয়ামিলীগ কে পুনর্বাসনের চেষ্টা করছে। আওয়ামিলীগ গত পনের বছরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল,ছাত্র জনতার আন্দোলনের মুখে ৩৬ দিনও টিকে নাই। যারা নতুন করে ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছেন আপনারা মনে রাখবেন শেখহাসিনা তো পালানোর জন্য হেলিকপ্টার পেয়েছিল আপনারা পালানোর জন্য ঠেলাগাড়িও পাবেননা।


সভাপতিত্ব করেন সদর উপজেলার আহ্বায়ক রফিকুল ইসলাম,নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ইসলাম ফাহিম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক তোফাজ্জল হোসেন, জলবায়ু বিষয়ক সম্পাদক জাহিদ হাসান,সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, নারায়ণগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সভাপতি আরিয়ান রিপন, গণঅধিকার পরিষদের নেতা ফেরদৌস ভূইয়া প্রমুখ।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar