ঢাকাSunday , 23 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের সাবেক তিন অধিনায়কের চোখে ভারত-পাকিস্তান ম্যাচ

দেশ সময়
February 23, 2025 10:50 am
Link Copied!

ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত এক লড়াই ভারত-পাকিস্তান ম্যাচ আজ। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে দুবাইয়ে বাংলাদেশ সময় দুপুর ৩টায় মুখোমুখি হবে দল দুটি। যেই ম্যাচটি দেখতে এখন মুখিয়ে আছে বিশ্বের কোটি ক্রিকেটপ্রেমি। এই ম্যাচের উত্তেজনা ছুঁয়ে গেছে বাংলাদেশের সাবেক অধিনায়কদেরও।

Advertisement

ম্যাচ জিততে হলে দিনটা পাকিস্তানের হতে হবে এবং ভারতকে খারাপ খেলতে হবে। বাংলাদেশের তিন সাবেক অধিনায়কের মতামত-

রকিবুল হাসান

Advertisement

পাকিস্তান ভালো অবস্থায় নেই। তাদের জন্য ম্যাচটি বাঁচা-মরার লড়াই। ভারতকে হারাতে হলে তিন বিভাগেই ভালো করতে হবে পাকিস্তানকে। তবে দুবাইয়ে পাকিস্তানের রেকর্ড ভালো। ফখর জামান ছিটকে যাওয়ায় তাদের ব্যাটিংয়ে বড় ধাক্কা লেগেছে। টপ অর্ডার নিয়েও খুব বেশি আশা করার মতো কিছু দেখছি না।

আকরাম খান

Advertisement

এই ম্যাচে ভারত এগিয়ে। পাকিস্তানের জয়ের সম্ভাবনা ক্ষীণ। এতদিন পাকিস্তানের মূল শক্তি দেখে এসেছি বোলিং। এখন তারা সেই বিভাগেও দুর্বল। এত বাজে বোলিং নিয়ে ভারতের মোকাবিলা করা কঠিন। তাদের ব্যাটিংয়ের অবস্থাও ভালো না। ভারতের ব্যাটিং মানসম্পন্ন। এই ব্যাটিং লাইনআপের বিপক্ষে ভালো কিছু করতে হলে পাকিস্তানকে সেরা বোলিং করতে হবে। অনেক রান করতে হবে। পাকিস্তানের ফিল্ডিংও ভারতের মতো নয়। তবে খেলাটা যখন ক্রিকেট তখন পাকিস্তানের সুযোগ নেই, এমনটা বলা যাবে না।

হাবিবুল বাশার

ভারত আসলে অনেক ভালো দল। পাকিস্তান একটি উপায়ে জিততে পারে। ভারতের যদি দিনটা খারাপ যায়। অন্যথায় কোনো সুযোগ দেখি না। একটি সময় ছিল যখন কারা এগিয়ে, এটা বলা কঠিন ছিল।

কিন্তু পাকিস্তানের সেরকম প্রভাব বিস্তার করার মতো খেলোয়াড় এখন আর নেই। বোলিংটা সাদামাটা। ব্যাটিংয়ে বাবর আজম কিংবা অন্য কেউ জ্বলে উঠলে কিছু একটা হয়ে যাবে, এটাও বলা যাবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar