ঢাকাMonday , 9 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বর্তমান বিশ্বে মাত্র দুজন নেতা আছেন: এরদোগান

দেশ সময়
December 9, 2024 6:27 pm
Link Copied!

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, বর্তমানে বিশ্বে অভিজ্ঞ নেতা আছেন মাত্র দুজন। তাদের একজন হচ্ছি আমি নিজে এবং অন্যজন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমি এটি এ জন্য বলছি না যে আমি নিজে একজন। বরং এ জন্যই বলছি, পুতিন যতদিন ক্ষমতায় আছেন, আমিও প্রায় তত দিন, ২২ বছর ধরে ক্ষমতায় আছি। অন্যরা চলে গেছেন।’

Advertisement

এরদোগান বলেন, ‘আমরা চাই আমাদের মধ্যে সংলাপ অব্যাহত থাকুক। রাজনীতিতে সংলাপ অব্যাহত রাখা খুবই গুরুত্বপূর্ণ। যেমন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের পদত্যাগের পর জার্মানিতে রাজনীতিও শেষ হয়ে গেছে।’

এরদোগান আরও বলেছেন, জার্মানির সাবেক চ্যান্সেলর গারহার্ড শ্রোয়েডরকে তিনি খুব সম্মান করতেন।

Advertisement

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের প্রতিও শ্রোয়েডরের সম্মানবোধ ছিল ভিন্ন রকমের এবং সত্যিই তিনি ছিলেন খুব ভালো একজন নেতা। যেমন রমজান মাসে (অর্থাৎ পবিত্র রমজান মাসে ইফতারের সময়) তিনি আমাদের ইফতারির টেবিলে বসে কখনো বিয়ার পান করতেন না। তিনি মুসলিমদের প্রতি খুব সম্মান দেখাতেন।’

তুরস্কের নেতা বলেন, ‘শ্রোয়েডরের সঙ্গে এখনো আমাদের সংলাপ অব্যাহত আছে এবং তিনি মাঝেমধ্যে তুরস্ক সফরে এলে তাঁর সঙ্গে আমাদের সংলাপ বা আলাপ-আলোচনা হয়।’

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar