ঢাকাMonday , 28 August 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বনায়ন গড়তে রাঙ্গাবালীতে ১২ হাজার গাছের চারা বিতরণ

দেশ সময়
August 28, 2023 6:28 pm
Link Copied!

মোঃ মনিরুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: উপকূলীয় এলাকার জনগোষ্ঠীকে প্রাকৃতিক দুর্যোগ থেকে জানমাল রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় পটুয়াখালীর রাঙ্গাবালীর চরাঞ্চলে নতুন বনায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement

প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্থানীয় জনগোষ্ঠীর বসতভিটা ও পতিত জমিতে এসব বনায়ন করা হবে। এ লক্ষ্যে সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির বন বিভাগের দেওয়া ১২ হাজার ১৪২টি গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।

এই অনুষ্ঠানের পর বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার চেক প্রদান করেন বিভাগীয় কমিশনার।

Advertisement

পটুয়াখালী জেলা প্রশাসক নূর কুতুবুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সালেক মূহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar