ঢাকাTuesday , 26 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু রেল সেতুতে চলল পরীক্ষামূলক ট্রেন

দেশ সময়
November 26, 2024 2:56 pm
Link Copied!

দীর্ঘ প্রতিক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলেছে। 

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে ট্রেনটি টাঙ্গাইল ভূঞাপুর অংশের পূর্বপাড় থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যায়।

এর আগে সোমবার বিকালে পরীক্ষামূলকভাবে ট্রেনটি সেতুর দুই প্রান্ত থেকে ব্রডগেজ লাইনে চালানো হয়।

Advertisement

মঙ্গলবার ট্রেন চলার বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান।

তিনি জানান, আজ পরীক্ষামূলকভাবে ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলেছে। সেতুটির কাজ পুরোপুরি শেষ। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে জানুয়ারির মাঝামাঝি।

পরীক্ষামূলক ট্রেন চলার সময় রেলওয়ে সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।