ঢাকাSaturday , 2 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে রহস্যময় স্ট্যাটাস হাসনাত-সারজিসের

দেশ সময়
November 2, 2024 6:48 pm
Link Copied!

জাতীয় পার্টিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব সারজিস আলম।

Advertisement

শুক্রবার দিবাগত রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই স্ট্যাটাস দেন তারা।

দুজনই একই ধরনের স্ট্যাটাস দিয়েছেন।তারা লিখেছেন, ‘যেই পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা। নোট: কেয়ামতের সময়ের তওবা কবুল হয় না।’

Advertisement

গত ৩১ অক্টোবর জাতীয় পার্টির বিরুদ্ধে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী কৃষক-শ্রমিক-জনতা।এ সময় তারা একটি মশাল মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিস এলাকায় পৌঁছলে তাদের ওপর হামলা করা হয়। জাতীয় পার্টি এই হামলা করেছে বলে অভিযোগ করে তাদের ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি দেন হাসনাত ও সারজিস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।