ঢাকাWednesday , 17 May 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কলাপাড়ায় স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দোয়া মোনাজাত

Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ১৭ মে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। বুধবার আছর নামাজের পরে কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মোনাজাত করা হয়। এসময় কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ামিন আহমেদ সাধারণ সম্পাদক আ: সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো. জসিম গাজী, আমিনুল ইসলাম, জুয়েল মোল্লা, কলাপাড়া রিপোটাস ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা, পৌর কৃষক লীগের সভাপতি দোলন ঢালী উপস্থিত ছিলেন। এছাড়া স্বেচ্ছাসেবক লীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরাসহ মসজিদের মুসল্লী ও অন্যান্য সংগঠনের একাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব দোয়া মোনাজাত পরিচালনা করেন।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।