ঢাকাThursday , 28 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলনের পৌরসভা কমিটির গঠন করা হয়েছে

দেশ সময়
August 28, 2025 9:02 pm
Link Copied!

বুধবার (২৭ আগষ্ট) সন্ধ্যায় শহরের রাঙ্গাশ্রী কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলনের রাঙামাটি জেলা আহ্বায়ক মো. কামাল উদ্দিন।

Advertisement

অনুষ্ঠানে মো. জাহিদ মোস্তফা সভাপতি ও মো. আলী আজগর বাদশা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়।

এছাড়াও সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম ও মো. শাহিন আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহীর উল হক, যুগ্ম সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হাকিম, দপ্তর সম্পাদক খাজা মাহতাব আলম (রাজু), মহিলা সম্পাদক রাহিমা আক্তার ও সহ-মহিলা সম্পাদক হিসেবে পারভীন আক্তার কে দ্বায়িত্ব প্রদান করা হয়।

Advertisement

এসময় পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলনের রাঙামাটির যুগ্ম আহ্বায়ক মো. ছগির আহমেদ, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. নুরুল আবছার, সদস্য আমিনুল হক, জহিরুল ইসলাম, মো. ইস্রাফিল, যুব কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান খান ও সদস্য সচিব আব্দুল মান্নান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে নবনির্বাচিত পৌর সভাপতি মো. জাহিদ মোস্তফা বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি সম্প্রীতি বজায় রাখতে এবং সকল জাতি ও সম্প্রদায়ের সম অধিকার নিশ্চিত করতে আমরা আন্দোলন করে যাচ্ছি। পৌরসভা কমিটির কার্যক্রম এই আন্দোলন কে আরো গতিশীল করবে বলে আমরা বিশ্বাস করি।

Advertisement

উল্লেখ্য, নির্বাচিত এই কমিটি আগামী তিন মাসের মধ্যে সকল ওয়ার্ড কমিটি গঠন করে জেলা কমিটির নিকট পেশ করবেন বলেও নির্দেশনা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar