ঢাকাWednesday , 30 August 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার পল্লিতে হামলায় নিহত-১,খবর শুনে বৃদ্ধের মৃত্যু

দেশ সময়
August 30, 2023 9:24 am
Link Copied!

তানজিলা ইসলাম: নড়াইল জেলার লোহাগড়া থানাধীন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতি পক্ষের হাতুড়ি ও লাঠির আঘাতে একজন নিহত হয়েছে। এদিকে প্রতিপক্ষের নিহতের খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু! আগষ্ট ২০২২ সাল থেকে এই নিয়ে নড়াইল জেলায় চলতি বছর হত্যার শিকার হলো ২৩ জন!

Advertisement

দূর্বৃত্তের হামলায় নিহত এস এম বরকত আলী ওরফে সাহেব’৬১ দক্ষিণ পাংখারচর গ্রামের কাজী পাড়ার মৃত আলফু শেখের ছেলে। পেশায় তিনি একজন দলিল লেখক। আর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া বৃদ্ধ হলেন একই গ্রামের মৃত রউফ মোল্লার ছেলে কেরামত মোল্লা’৭০, মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ পাংখারচর গ্রামের কাজী পাড়ায়।

পুলিশ এলাকাবাসী ও নিহতের স্বজনদের সুত্রে জানা গেছে,- ইতনা ইউনিয়নের দক্ষিণ পাংখারচর গ্রামের কাজী পাড়ার এস এম বরকত আলীর সাথে একই গ্রামের কেরামত মোল্লার ৫ কাঠা জমি নিয়ে দ্বন্দ্ব সংঘাত চলে আসছিল।

Advertisement

মঙ্গলবার ২৯ আগষ্ট বিকাল সাড়ে ৩ টার দিকে বিরোধপূর্ণ জমির সমাধানের জন্য উভয় পক্ষ পাংখারচর চৌরাস্তা বাজারে সালিশে বসেন। জমির কাগজপত্র দেখাকালে উভয়পক্ষের মধ্যে বাক বিতন্ডার সৃষ্টি হয়। এ’সময় কেরামতের ছেলে নেপাল ও রকির নেতৃত্বে রুনু হামীম আমীন সহ ১১-১২ জনের একদল দুর্বৃত্ত হাতুড়ি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে এস এম বরকত আলী ওরফে সাহেবকে হত্যা করে। এ’হত্যার খবর শুনে,- প্রতিপক্ষের প্রধান বৃদ্ধ কেরামত মোল্লা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ঘটনাস্থলে উপস্থিত থাকা লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন মুঠোফোনে সাংবাদিক সাথী তালুকদার’কে বলেন,- এলাকার পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। জড়িতদের আটকের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। মামলার প্রস্তুতি চলছে।

Advertisement

অপরদি’কে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক ‘অপারেশন শেখ মিজানুর রহমান বলেন,- পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar