ঢাকাWednesday , 26 March 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে জোন অধিনায়কের বিদায় ও বরণ

দেশ সময়
March 26, 2025 3:38 pm
Link Copied!

রাঙামাটির নানিয়ারচর উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে জোন অধিনায়কের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে হার্টিকালচার হল রুমে নানিয়ারচর বিদায়ী জোন অধিনায়ক লেঃ কর্নেল তানভীর আহমদ সাদী, পিএসসি ও পদোন্নতি প্রাপ্ত জোন অধিনায়ক মশিউর রহমান পিএসসি কে ফুলেল সংবর্ধনা জানান, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান।

এসময় নানিয়ারচর উপজেলা বিএনপি, নানিয়ারচর সদর, বুড়িঘাট ও ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ এবং বাজার পরিচালনা কমিটিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবাগত ও বিদায়ী জোন অধিনায়ক কে ফুলেল সংবর্ধনা জানান।

দ্য চেঙ্গী চাইল্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন আলো বড়ুয়ার সঞ্চালনায় নানিয়ারচর কলেজ অধ্যক্ষ সন্তোষ বিকাশ খীসা, থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা জুলফিকার আলী, নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তপু আহমেদ, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মো. সরওয়ার কামাল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তব্যে বিদায়ী জোন অধিনায়ক বলেন, পাহাড়ের মানুষের মাঝে অর্থনৈতিক ও শিক্ষা ক্ষেত্রে ব্যপক উন্নয়ন দরকার। আমরা শিক্ষা খাতে এখনও পিছিয়ে আছি। রাষ্ট্রের অনেক সুবিধা আমরা এখনও ভোগ করতে পারছিনা। এটা আমাদের ব্যর্থতা। নানিয়ারচর লংগদু সড়ক উন্নয়নে আমি বেশ কিছু জায়গায় কথা বলেছি। সরকার দ্রুত সময়ে এই সড়ক উন্নয়নে কাজ করবে বলেও জানান তিনি।

এসময় নবাগত জোন অধিনায়ক বলেন, রাঙামাটির জোরাজুরি উপজেলায় আমার প্রথম কর্মস্থল। আমি স্থানীয়দের সাথে মিশেছি। তাদের সহজ-সরল ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। পাহাড়ের সেই টানে আমি আবারো পার্বত্য অঞ্চলে এসেছি। আপনাদের সহযোগিতা পেলে এই এলাকার শান্তি শৃঙ্খলা ও উন্নয়নে কাজ করা সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে আমিমুল এহসান বলেন, নানিয়ারচর জোন অধিনায়ক অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি যেখানেই যাবেন আমরা তার সফলতা কামনা করছি।

পরে সেনাবাহিনীর এই দুই কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার। এরপর বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বিদায়ী জোন অধিনায়ক কে সম্মাননা উপহার প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।