ঢাকাSunday , 4 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নানিয়ারচরে পরিবেশ সংরক্ষণ আইনে ১০হাজার টাকা জরিমানা

দেশ সময়
May 4, 2025 12:54 pm
Link Copied!

আজ ( ৪ মে, রোববার) নানিয়ারচরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Advertisement

নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ১২নং টিলা এলাকার মো. আলমগীর এর নিকট থেকে পাহাড় ধ্বসের সম্ভাবনা রয়েছে এমন জায়গায় মাটি খননের দায়ে জরিমানা আদায় করেন, নানিয়ারচর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিবি করিমুন্নেছা।

এসময় নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন ও বুড়িঘাট ৫নং ইউপি সদস্য মোস্তফা খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

এবিষয়ে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার করিমুন্নেছা বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটা সহ কোন অনিয়ম মেনে নেওয়া হবেনা। নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar