ঢাকাThursday , 27 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নানিয়ারচরে ১০দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষনের সমাপনী

দেশ সময়
February 27, 2025 4:19 pm
Link Copied!

রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে ‘গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ’ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ই ফেব্রুয়ারি) বুড়িঘাট পূনবার্সন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০দিনব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আনোয়ার জাহেদ (পিভিএমএস)।

এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ওমর ফারুক, উপজেলা প্লাটুন কমান্ডার মো. আব্দুল আজিজ, বুড়িঘাট ইউনিয়ন দলনেত্রী রিজিয়া বেগম, হিল ভিডিপি প্লাটুন কমান্ডার মো. নুরুল হক, মিন্টু মিয়া, আব্দুল হাই ও আব্দুল জলিল প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার জাহেদ বলেন, এই প্রশিক্ষণে প্রশিক্ষনার্থীদের মাঝে আমরা নিরাপত্তা কি, আর্থ-সামাজিক উন্নয়নে আমাদের ভুমিকা, দেশের দুর্যোগকালীন সময়ে আমাদের করণীয়, সময়োপযোগী বিভিন্ন মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ, প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এবং দেশের উন্নয়নে নিজেকে নিয়োজিত করা, সর্বপরি কিভাবে একজন আদর্শবান মানুষ, একজন দায়িত্বশীল নাগরিক হতে পারি ইত্যাদি নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি এসময় সকল তরুণ তরুণী (ভিডিপি প্রশিক্ষণার্থী) স্বেচ্ছাসেবার মহানব্রত নিয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করবেন বলেও আশা ব্যক্ত করেন।

পরে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ শেষে স্বীকৃতি স্বরুপ সনদ বিতরণ করেন অতিথিরা।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar