ঢাকাFriday , 1 September 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাচোলে বাইসাইকেল ও মোটরসাইকেল সংঘর্ষে আহত ৩ নিহত -১

দেশ সময়
September 1, 2023 12:40 pm
Link Copied!

মোঃ নাসিম: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মোটরসাইকেল ও বাইসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। নিহত যুবক হচ্ছে, শিবগঞ্জ উপজেলার মৃত বেলাল উদ্দিনের ছেলে জিয়াউর রহমান জিয়া (৪০) । তিনি দীর্ঘ দিন যাবত নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কালইর (কাঁঠালা পাড়ার) গ্রামের বাসিন্দা ছিলেন। এবং বর্তমানে ১ নং কসবা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাবের বোন জামাই ছিলেন। এবং আহতরা হলেন চৌপুকুরিয়া গ্রামের মৃত নূহ আলমের ছেলে মোহাম্মদ নাজু (৫৫ ) পাথরঘাটা গ্রামের শফিকুল ইসলামের ছেলে সুজন আলী( ৪০) এবং কালইর গ্রামের একরামুল হক এর ছেলে মুস্তাকিম (৩২)। নাচোল থানার তদন্ত অফিসার জামিরুল ইসলাম মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, পহেলা সেপ্টেম্বর শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে মোটরসাইকেল যোগে ৩ জন আরোহী নাচোল হতে নিজ বাড়ি ফেরার পথে- উপজেলার চৌপুকুরিয়া কাজলা নামক স্থানে। পাকা রাস্তার উপর একটি মোটরসাইকেল অপর আরেকটি বাইসাইকেল কে বাঁচাতে গিয়েও ধাক্কা লেগে ঘটনাস্থলেই রাস্তায় ছিটকে পড়ে জিয়াউর রহমান জিয়া নিহত হয়। এ সময় অপর ৩ জন যুবক গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নাচোল ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়। সুজন আলী ও মোস্তাকিম কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এবং অপর অবস্থা আশঙ্কাজনক হয়াই তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar