ঢাকাMonday , 21 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষকের শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

দেশ সময়
April 21, 2025 11:13 pm
Link Copied!

Advertisement

কাউখালীর ধর্ষক ফাহিম ও রিমন চাকমা’র সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সোমবার (২১ এপ্রিল) দুপুরে শহরের বনরুপায় সর্বস্তরের জনগণ, শিক্ষার্থী ও নাগরিক সমাজের আয়োজনে এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবক কামাল উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরাজ সালেকিন রাফি, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাউবান, আল আমিন ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী সায়েদা ইসলাম সাদিয়া, রাঙামাটি সরকারি কলেজ শিক্ষার্থী মোঃ ওয়াহিদুজ্জামান রোমান, মোঃ ইমাম হোছাইন ইমু ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি মোঃ জুনায়দুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণ একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধির শেকড় উপড়ে ফেলতে হবে। এই সমাজে ধর্ষকের কোনো স্থান নেই। নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। আমরা একটি নিরাপদ সমাজ চাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ধর্ষণ নামক অভিশাপ থাকবে না। কঠোর শাস্তিই এর একমাত্র প্রতিকার।

মোঃ জালাল উদ্দীনের সঞ্চালনায় এসময় বক্তারা দোষীদের কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবার ও হুশিয়ারি দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar