ঢাকাMonday , 31 July 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে ১দিনব্যাপী কৃষি কর্মসূচি পালিত

দেশ সময়
July 31, 2023 1:45 pm
Link Copied!

মো. গোলাম মাওলা, ঝালকাঠি প্রতিনিধি: কৃষি এ দেশের অর্থনীতির এক অতি গুরুত্বপূর্ণ খাত। বর্তমানে দেশে জিডিপির প্রায় এক-পঞ্চমাংশ অর্জিত হয় কৃষি খাত থেকে। অধিকন্তু কৃষি এ দেশের জনমানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা প্রদানের প্রধানতম এবং অন্যতম উৎস। (৩১জুলাই)ঝালকাঠির সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নে ১দিনব্যাপী কার্যক্রম পরিদর্শন ও দিক নির্দেশনা প্রদান করেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝালকাঠি উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম,

Advertisement

এসময় আখের প্রদর্শনী পরিদর্শন ও পরামর্শ প্রদান সহ গুনগত বীজ উৎপাদনের লক্ষ্যে কৃষক মাঠ স্কুলের কার্যক্রম মনিটরিং ও নির্দেশনা প্রদান,আউশ ধানের মাঠ দিবস, নমুনা কর্তন ও মাঠ পরিদর্শন,মাল্টা বাগান পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান,জৈব কৃষির শসা প্রদর্শনী পরিদর্শন,পারিবারিক পুষ্টি বাগান পর্যবেক্ষণ,ভার্মি কম্পোস্ট প্রদর্শনী পরিদর্শন ও পরামর্শ প্রদান, ভার্মি কম্পোস্ট উদ্যোক্তার ফার্ম পরিদর্শন করে দিনব্যাপী এই কর্মসূচি পালন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ঝালকাঠি অতিরিক্ত উপ পরিচালক (শস্য) ইসরাত জাহান মিলি। ঝালকাঠি সদর উপজেলা কৃষি অফিসার আলী আহমেদ সহ আরো অনেকে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।