ঢাকাTuesday , 8 April 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

জিম্মি মুক্তির নতুন আলোচনা চলছে: নেতানিয়াহু

দেশ সময়
April 8, 2025 11:16 am
Link Copied!

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় হামাসের বন্দিদশা থেকে আরও জিম্মিদের মুক্তির লক্ষ্যে নতুন করে আলোচনা চলছে।  

স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।  খবর আরব নিউজের। 

ওভাল অফিসে সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, ‘আমরা এখন আরেকটি চুক্তি নিয়ে কাজ করছি, আশা করি সফল হবে।  আমরা সব জিম্মিকে মুক্ত করে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। ’

Advertisement

এ সময় ট্রাম্প বলেন, ‘জিম্মিদের মুক্ত করার জন্য কঠোর প্রচেষ্টা চালাচ্ছি। আমরা আরেকটি যুদ্ধবিরতির দিকে তাকিয়ে আছি, দেখা যাক কী হয়। ’

ইসরাইলি প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জিম্মিরা যন্ত্রণায় ভুগছে এবং আমরা তাদের সবাইকে বের করে আনতে চাই। ’

গাজায় হামাসের সঙ্গে ইসরাইলের ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে গেলেন নেতানিয়াহু।

গত ১৮ মার্চ গাজায় ইসরাইলের বিমান হামলা পুনরায় শুরু হওয়ার মাধ্যমে যুদ্ধবিরতির অবসান ঘটে। সাম্প্রতিক যুদ্ধবিরতির ফলে ৩৩ ইসরাইলি জিম্মি এবং এর বিনিময়ে ইসরাইলের কারাগারে বন্দি প্রায় ১৮০০ ফিলিস্তিনি মুক্তি পান। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।